পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের উদ্যোক্তা এ.টি.এম হায়াতুজ্জামান খান শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। গত ২১ আগস্ট তিনি শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা হায়াতুজ্জামান মোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৬টি শেয়ার ক্রয় করেছেন।
শেয়ার লেনদেনের জন্য ঢাকা স্টক একচেঞ্জে ২০০০ সালে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৬৮টি। ঢাকা ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০০৬ কোটি ৬০ লাখ টাকা আর অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা।