1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পিছিয়ে পড়া মানুষকে আর্থিক সেবা দিতে ‘নগদ’ ও ডানা ফিনটেকের মধ্যে চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০.৪৫ পিএম
  • ৩৪৮ Time View

দেশে পিছিয়ে পড়া মানুষদের ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন ও সেবা প্রদানের লক্ষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে অংশীদারিত্বের ভিত্তিতে ‘নগদ’ ও ডানা ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা প্রদান করবে।

সম্প্রতি ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং সিওও জিয়া হাসান সিদ্দিক।

এই চুক্তির মাধ্যমে সহজেই দেশের মাইক্রো ও এসএমই উদ্যোক্তা খাতে থাকা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন। বিশেষ করে এসএমই ডিজিটাল লোন, বাই নাউ পে লেটার (বিএনপিএল) ও আর্ন ওয়েজ প্রপোজিশনসহ এমন আরও অনেক সুবিধা, যা ‘নগদ’ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সেবাটি যেমন ‘নগদ’-এর পেমেন্ট ইকোসিসটেমকে প্রসারিত করবে, তেমনি ডানা ফাইন্যান্সের এমবেডেড ঋণ ব্যবস্থাকেও প্রসারিত করবে।

চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘এ দেশে পিছিয়ে পড়া ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই চুক্তিটি একটি মাইলফলক। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ও ডানার ডিজিটাল ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে নগদ ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সেবাটি পিছিয়ে পড়া ও এসএমই এন্টারপ্রাইজ খাতে অর্থ যোগানোর জন্য নতুন একটি দুয়ার উন্মোচন করবে, বিশেষ করে যারা লোন ও ক্রেডিট কার্ড সেবার বাইরে আছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com