1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ট্রানজিটে ৪ দিনের ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা

  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৪.১৯ পিএম
  • ৩০২ Time View

সৌদি আরবে ট্রানজিট নিয়ে বিদেশগামী বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘যারা হজ করতে বা ওমরাহ করতে বা বেড়াতে যাবেন, তারা যদি আরও কিছু লোক সঙ্গে নিয়ে যান…অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে। ট্রানজিটে ৪ দিন থাকার ব্যবস্থা করতে সৌদি রাজি হয়েছে। সৌদি বলেছে, তারা ওমরাহ করে অন্য দেশে চলে যাক।’

বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত সভা হয়।

হজের খরচ কমানো, হজে সার্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কথা শুনে ওনারা বলেছেন, উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সব কিছুর সমাধান হবে। অতীতে এই ধরনের আলোচনা কখনো হয়নি বলেও জানান তিনি।

হজের খরচ কমানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলেছেন, কোথাও যদি কমানোর সুযোগ থাকে, আমরা কমাবো।’

ফরিদুল হক খান বলেন, ‘হজমন্ত্রী প্রথম এলেন, সঙ্গে আরও একজন মন্ত্রী, ৩ জন উপমন্ত্রী এসেছেন। এই প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা কোনো নেতিবাচক জিনিস পাইনি; যেটা আমরা কল্পনাও করতে পারিনি-ওনারা আজকে আলোচনায় এসে এত সুন্দর সমাধান দেবেন।’

আরও বেশি সংখ্যক মানুষকে হজের সুযোগ দিতে অনুরোধ করা হয়েছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, যতটুকু সম্ভব আপনারা সেটা ব্যবস্থা করবেন।’

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরা ভিসায় গিয়ে অন্য শহরেও তারা ঘুরতে পারবেন।

এ সময় ধর্ম সচিব মু, আ. হামিদ জমাদ্দার বলেন, সৌদি এয়ারপোর্টে বিনামূল্যে চারদিনের অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা দেওয়া হবে। এজন্য সৌদিয়া এয়ারলাইনন্সে সৌদি আরব যেতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com