1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইউনিক হোটেল এন্ড রিসোর্টের মধ্যে চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১০.৩৩ পিএম
  • ৩২৯ Time View

বেসরকারি খাতে পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

এ সংক্রান্ত একটি চুক্তি মঙ্গলবার (১৫ মার্চ) শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন। ইউনিক হোটেল এন্ড রিসোর্টের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন এবং শেরাটন ঢাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আব্দুস সামাদ লাবু, মো. আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, হাফেজ মো. এনায়েত উল্লা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. হারুন-অর-রশিদ খাঁন, মো. রফিকুল ইসলাম, মো. আমির উদ্দিন পিপিএম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের পরিচালক মন্ডলীর পক্ষে ডাইরেক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গোলাম সারওয়ার, সিইও ট্রাস্ট সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. শরীফ হাসান, ডিরেক্টর কর্পোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন এবং ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com