1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

‘কল অফ ডিউটি’ কিনতে মরিয়া মাইক্রোসফট

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৪.১৯ পিএম
  • ২৭১ Time View

‘কল অফ ডিউটি’ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনতে মরিয়া হয়ে উঠছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি কেনার প্রস্তাব নিলামে উঠলে নানা জটিলতায় যুক্তরাজ্যের প্রতিযোগিতা পর্যবেক্ষণকারী দল পুরো প্রক্রিয়াটি নাকচ করে দেয়। পরবর্তীতে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠানটি ক্রয়ের লক্ষ্যে একটি নতুন চুক্তি জমা দিয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এতে বলা হয়, কল অফ ডিউটি কেনার জন্য মাইক্রোসফটের প্রাথমিক প্রস্তাবটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। তবে প্রতিষ্ঠানটি কিনতে নতুন চুক্তি জমা দিয়েছে মাইক্রোসফট।

জানা যায়, নতুন অফারের অধীনে মাইক্রোসফট ক্লাউডে সংরক্ষিত অ্যাক্টিভিশনের বিদ্যমান বা নতুন গেমগুলোর মালিকানা কিনবে না।

সিএমএর প্রধান নির্বাহী সারাহ কার্ডেল বলেন, মাইক্রোসফটের নতুন এবং পুনর্গঠিত চুক্তিটির প্রস্তাব আগের চুক্তির প্রস্তাবের চেয়ে আলাদা। প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আর মাইক্রোসফট বলছে, নতুন প্রস্তাবের শর্তগুলো আগের চেয়ে ভিন্ন ও লেনদেনের পরিমাণও আলাদা। সিএমএ’র পর্যালোচনা প্রক্রিয়া চলতি বছরের ১৮ অক্টোবরের আগে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com