সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকালের মতো আজকেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৪৯৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো- সি পার্ল বিচ রিসোর্ট, আমরা নেটওয়ার্ক, জেমিনী সী ফুড, এমারেল্ড অয়েল, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।