ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকালের মতো আজকেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৯ কোটি ৫১ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের ২২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৩ লাখ টাকা।
শীর্ষে থাকা বাকি কোম্পানিগুলো- এমারেল্ড অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।