1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৯.২২ পিএম
  • ৩৪১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তম পাঁচ দেশের অর্থনৈতিক জোট-ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিশ্ব নেতারা যোগ দিচ্ছেন।

সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

ব্রিকস জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশও এই জোটে যোগ দিতে আগ্রহী। তবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতার কারণে এখনই নতুন সদস্য নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সে কারণে ব্রিকসের সদস্যপদ পেতে বাংলাদেশকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত বুধবার সাংবাদিকদের বলেন, গত জুন মাসে জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিকসে যাওয়ার জন্য। তখন ধারণা ছিল, তারা নতুন কয়েকটি দেশকে ব্রিকসের সদস্য করবে। তবে তা ব্রিকসের পাঁচ সদস্য দেশের ওপর নির্ভর করে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সেখানে যে বিতর্ক হচ্ছে, সেটি হলো, তিনটি দেশ চাইছে নতুন সদস্য নেবে। ভারত ও ব্রাজিল বলছে, নেওয়ার আগে নতুন নিয়মকানুন তৈরি করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তখন বলেছিলেন, তারা চারটি দেশকে নিতে চান। আমরা জিজ্ঞেস করেছিলাম, কারা কারা? তখন তিনি জানিয়েছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।

উল্লেখ্য ব্রিকসের পাঁচ সদস্য দেশ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com