1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, কাজী রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, খন্দকার নজরুল ইসলাম, এস এম লুৎফর রহমান, অর্থ সম্পাদক, জালাল উদ্দিন তুহিন, যুব ও ক্রীড়া সম্পাদক কাজল দত্ত, সহ-প্রচার সম্পাদক এইচ এম মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দিন তুহিন, আনন্দ কুমার সেন, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে বনানী কবরস্থানে ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সহ প্রচার সম্পাদক এইচ এম মেহেদী হাসান। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির কলাবাগান মাঠে দুপুরে গরিব, দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com