1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে এনডিপি গভীর শোকাহত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০.৫৩ পিএম
  • ২৭৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিশিষ্ট ও জনপ্রিয় আলেম, তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সভাপতি ক্বারী মো: আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ—আল—হারুন (সোহেল)সহ সকল পর্যায়ে নেতা—কর্মী গভীরভাবে শোকাহত।

আজ সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এনডিপি’র সভাপতি ক্বারী মো: আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ—আল—হারুন (সোহেল) বলেন, দেলওয়ার হোসাইন সাঈদী এই দেশের মান মর্যাদা ইসলামিক জগতে প্রসার করেছেন। আওয়ামী সরকারের অন্যায় ও ফরমায়েশি রায়ে কারাবন্দী আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সারা বিশ্বের মুসলমানদের প্রিয় মানুষ, যার কণ্ঠের তাফসীরুল কোরআন মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। যিনি সৃষ্টিকর্তার মহান বাণী প্রচার করে হাজার হাজার অমুসলিমকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। বর্তমান অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেলওয়ার হোসাইন সাঈদী বন্দি থাকায় তাঁর জন্য সুচিকিৎসা দুষ্প্রাপ্য ছিল।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নেতৃবৃন্দ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করে এবং এই শোককে শক্তিতে পরিণত করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com