1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন আর নেই

  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ২.০০ পিএম
  • ৩৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৬ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি—নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইকবাল আমীন একজন সমাজ নিবেদিত মানুষ। অধিকার বঞ্চিত গরীব মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সব সময় সোচ্চার ছিলেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সর্বদা এই সংগঠনের মাধ্যমে সারাদেশের ভূমিহীন মানুষের কল্যাণে কাজ করেছেন। ইকবাল আমীনের বাবা মাওলানা রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। তাদের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া। আজ বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আছর ২৭ কোর্ট হাউজ ষ্ট্রীটের (সিএমএম কোর্টের পাশে) নিজ বাড়ির সামনে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

ইকবাল আমীনের মৃত্যুতে তাঁর নিজ সংগঠনের বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রচিন্তা, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব), বাংলাদেশ যুবশক্তি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক সমাবেশসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com