1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা: এমপি মনোরঞ্জন শীল গোপাল 

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১০.০৫ পিএম
  • ২৬৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষার সাথে সংযুক্ত করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জ্ঞানের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগেও পিছিয়ে নেই মাদ্রাসা শিক্ষা। বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের সাধারণ শিক্ষার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করেই এগিয়ে চলছে মাদ্রাসাগুলো। প্রধানমন্ত্রীর কার্যকরী নির্দেশনায় মাদ্রাসা শিক্ষা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করেছে। 

১০ আগষ্ট বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিন কোটি  টাকা ব্যয়ে বলরামপুর দাখিল মাদ্রাসার নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলামপুর দাখিল মাদ্রাসার সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গুলজার হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত আলীসহ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন বলরামপুর দাখিল মাদ্রাসার সুপার মো.মমতাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com