1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

গীতিকার হিসেবে পথ চলা শুরু সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদারের

  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১২.৫২ পিএম
  • ২৮৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ইতোমধ্যে পরিবেশ নিয়ে কাজ করে সারাদেশে পরিচিত মুখ হয়ে উঠেছেন বাপ্পি সরদার। তরুণ এই পরিবেশবাদী সংগঠক সবুজ আন্দোলন প্রতিষ্ঠা করে দেশ-বিদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন। তবে এবার তিনি নতুন পরিচয়ে নিজেকে আত্মপ্রকাশ করালেন।

গীতিকার হিসেবে “ভুলে ভরা জীবন আমার” গান দিয়ে পথ চলা শুরু করলেন সংগীতের ভুবনে। ইতোমধ্যে গানের শুটিং শেষ করা হয়েছে। সুর ও গানটি গেয়েছেন সংগীতশিল্পী জামান টুটুল, মিউজিক করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আলী মুর্তজা।

আগামী ৯ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় মুক্তি পাবে “টিউলিপ সাউন্ড” এর ব্যানারে।

অনুভূতি জানিয়ে বাপ্পি সরদার বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে আমার লেখা গান বাজারে আসছে। গানের কথায় বাস্তব জীবনে সংসারের দায়িত্বশীল ব্যক্তিরা কিভাবে নিজেকে বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। সামাজিক বাস্তবতার এই গানটি আশা করি দর্শক- শ্রোতাদের ভালো লাগবে। এই গানটি ছাড়াও ইতোমধ্যে আরো বেশ কয়েকটি গান মিউজিক করা হয়েছে। খুব দ্রুত অন্যান্য গানগুলো মুক্তি পাবে আশা করছি। মূলত আমি কাজ করি জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে। কিন্তু ছোটবেলা থেকে কবিতা, আবৃত্তি ও তর্ক- বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফলে বাঙালি সংস্কৃতি আমাকে আকৃষ্ট করে। আগামীতে আরও ভালো কাজের মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে চাই।

গানের কণ্ঠশিল্পী জামান টুটুল বলেন, আমি চেষ্টা করেছি ভালো গায়কি দিতে। দর্শক শ্রোতা গানটি ভালোভাবে নেবে আশা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com