1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাসায় মিষ্টি পাঠালেন বিদ্যালয়ের সভাপতি

  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১০.০৩ পিএম
  • ৬৪০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঐতিহ্যবাহী মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় হতে ২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাসায় মিষ্টি পাঠালেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন।

শুক্রবার বিকেলে বিদ্যালয় অফিস সহকারির মাধ্যমে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া  প্রত্যক্ষ  শিক্ষার্থীদের বাসায় মিষ্টি পৌঁছে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব উপজেলার চন্ডিবের অবস্থিত মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে  জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, পৌর শহরের চন্ডিবের কামাল সরকারের বাড়ি রুহুল আমিনের মেয়ে হাবিবা আক্তার তানহা, দড়ি চন্ডিবের ভূইয়া বাড়ির মোঃ মোরাদ মিয়ার মেয়ে নুসরাত জাহান মুনা, সমীর আলমের ছেলে রবিউল সানি তুহিন, মধ্যেরচর চেয়ারম্যান বাড়ি মোঃ মিষ্টু মিয়ার ছেলে ইকরাম হোসেন, গোছামারা পশ্চিমপাড়া মকুবল হোসেনের ছেলে আরিফুল ইসলাম রানা, জামাল মিয়ার মেয়ে নূরে জান্নাত নূর।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নুসরাত জাহান মুনা বলেন, হঠাৎ দেখি বিদ্যালয়ের অফিস সহকারি বিদ্যালয়ের সভাপতির পাঠানো মিষ্টি নিয়ে বাসায় হাজির। বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি যেভাবে জিপিএ -৫ প্রাপ্তদের বাসায় গিয়ে মিষ্টি পৌচ্ছে দিচ্ছে তা আসলেই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা শিক্ষার্থীরা এতে অনেক নিজেদের গর্ববোধ করছি। ভবিষ্যতে পড়াশুনায় আমাদের আরো উজ্জীবিত করবে বলে জানান তিনি। 

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.ইকবাল হোসেন বলেন, আমাদের বিদ্যালয় হতে এই বছর এসএসসি পরীক্ষায় যারা জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন তারা বিদ্যালয়ের সুনাম অর্জন করেছে। তারা আমাদের বিদ্যালয়ের গর্ব। সেজন্যই জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাসায় মিষ্টি পাঠানো হয়েছে। তারা যেন ভবিষ্যতে জীবনে অনুপ্রাণিত হয়ে সর্বোচ্চ জায়গা নিজেদের উপস্থাপন করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com