1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে ৭ দল নিয়ে গণতান্ত্রিক জোট বাংলাদেশ’র আত্মপ্রকাশ

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৪.৩৬ পিএম
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সংবিধানের আলোকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে ৭ দলীয় জোটের আত্মপ্রকাশ হল। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রতিক বাংলাদেশ, শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ‘গণতান্ত্রিক জোট বাংলাদেশ’ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এসএম আশিক বিল্লাহ।

এ জোটের সমন্বয়ক ও মুখপাত্র এসএম আশিক বিল্লাহ। ২৩ সালের ডিসেম্বর অথবা ২৪ সালের জানুয়ারিতে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্য রেখে সাতটি দল নিয়ে গঠিত হলো ‘গণতান্ত্রিক জোট বাংলাদেশ’।

এ জোটের সমন্বয়ক ও মুখপাত্র এসএম আশিক বিল্লাহ বলেন, ভবিষ্যতে এই জোটে আরো দলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যেকোনো দলের সঙ্গে আমাদের ঐক্য হতে পারে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা শান্তি রাজনীতিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র ও দেশের উন্নয়নে বিশ্বাস করি,  জনগণের  মৌলিক অধিকার রক্ষায় বিশ্বাস করি। গণতান্ত্রিক জোটের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের রাজনৈতিক গুণগতমান পরিবর্তন করা, সুস্থ ধারার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, সাম্যের রাজনীতি, দুর্নীতি ও মাদক বিরোধী রাজনীতি আগামী নির্বাচনে এ জোটের পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে ইনশাল্লাহ।

গণতান্ত্রিক জোট বাংলাদেশের দলগুলো হলো- ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, প্রগতিশীল গণতান্ত্রিক জোট পিডিএ, গণধিকার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টি ও জাতীয় কৃষক শ্রমিক পার্টি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ। আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান মাহাবুবুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান মো. মাইনুদ্দীন চৌধুরী, গণধিকার পার্টির চেয়ারম্যান সদ্দার মো. আব্দুস সাত্তার, গণধিকার পার্টির জেনারেল সেক্রেটারি জনাব আব্দুল্লাহ হিস সাকি, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মো. ইউসুফ পারভেজ, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টির চেয়ারম্যান মো. ওমর ফারুক ও জাতীয় কৃষক শ্রমিক পার্টির মহাসচিব মো. ইব্রাহিম খলিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com