1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১১.৫৩ পিএম
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শোকাবহ আগস্ট মাস শুরু। এই মাসের ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে সংঘঠিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ও পৈশাচিক হত্যাকান্ড। শোকের মাসের প্রথম দিনেই বঙ্গবন্ধু পরিষদ ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেন।

মাসব্যাপি বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবসের কর্মসূচি ২০২৩ উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধু পরিষদ জাতীয় শোকের মাসের প্রথম দিনেই এই শ্রদ্ধা নিবেদন পর্ব পালন করে।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, এস এম লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুর রহমান, পরিবেশ ও বন সম্পাদক নেছার আহাম্মদ মিঞা, ত্রাণ বিষয়ক সম্পাদক ডা. শাখাওয়াত ইসলাম খোকন, কার্যকরী সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মিজান ইবনে হোসেন ও আনন্দ কুমার সেন। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ নেতা মোহাম্মদ হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক আইভি রহমান প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট দাড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রাত ১২.০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোম বাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক, মতিউর রহমান লাল্টু ও কার্যনির্বাহী সদস্য রুদ্র সাইফুল্লাহ, ঢাকা মহানগরের সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি এম মনসুর আলী, সাধারণ সম্পাদক সরদার মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান, নির্মল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com