1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়ে দক্ষতা ও মান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১১.৩৬ পিএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখা মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়ে দক্ষতা ও মান নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের চতুর্থ তলায় ক্লাসরুমে সোমবার ৩১ জুলাই ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল।

গুরুত্বপূর্ণ ওই কর্মশালায় বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যাপক ডা. তারেক আরাফাত, চীফ মেডিক্যাল টেকনোলজিস্ট ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দক্ষতা বৃদ্ধি ও মান নিশ্চিতকরণের জন্য প্রশিক্ষণের বিকল্প নাই। অনেক হাসপাতালের দামি যন্ত্রপাতি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে দৃষ্টি হবে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে মেডিক্যাল টেকনোলজিস্টদের উন্নয়নে প্রয়োজনীয় পদোন্নতির ব্যবস্থা, উচ্চতর শিক্ষা বিষয়ক কোর্স চালু করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com