1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের কর মওকুফ হবে: স্থানীয় সরকার মন্ত্রী

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৮.৫৩ এএম
  • ৩০৬ Time View

জনগনের সুবিধার্থে পর্যায়ক্রমে তেল, ডাল, চালসহ আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অর্পিত কর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার সকালে স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণ হিসেবে তিনি বলেন, বিশ্ব বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যার ফলশ্রুতিতে বাংলাদেশে কিছুটা মুল্য বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়ের পরিমানও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে।

প্রস্তাবিত কুমিল্লা শেখ রাসেল ক্রীড়া পল্লীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ায় এডমিনার আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের ৪২ টি জেলা থেকে আগত ৪০০ ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com