1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি

বাংলাদেশ কখনো মিশন- ভিশন অর্জনে ব্যর্থ হয়নি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১.০০ পিএম
  • ২৯১ Time View

বাংলাদেশ কখনো কোন মিশন- ভিশন অর্জনে ব্যর্থ হয়নি। দেশ-বিদেশে রোড শো করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি’র আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যারা পুরস্কার গ্রহণ করবেন তারা গর্বিত হবেন। তারা গত অর্থবছরের জন্য এই পুরস্কার পাবেন। সুদ্ধাচার পুরস্কার দেওয়ার ফলে অফিসের কর্মীদের মধ্যে উৎসাহ কাজ করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমরা যেন সবাই সেবক হতে পারি। এই পুরস্কার দেওয়ার ফলে সরকারি অফিসে সেবার মান বাড়বে। এসব উদ্যোগ চালু রাখবে বিএসইসি। সামনের বছরগুলোতেও দেওয়া হবে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোন তুলনা হয় না। কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হচ্ছেন।

তিনি বলেন, গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিলো, তারচেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন। বর্তমান সময়ের যুবকদের কয়েকবছর পরে জাদুঘরে দারিদ্রতা দেখাতে হবে। এই সরকার দারিদ্রতা কমিয়েছে। পাশাপাশি পার ক্যাপিটাল বাড়িয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com