1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে

  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৮.১৯ পিএম
  • ২১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে। টাকার পেছনে ছুটলে হবে না, কাজ করে যেতে হবে। তবেই এক সময় টাকা, সম্মান সবই আসবে।

রোগীর গোপনীয়তা রক্ষার দিকেও খেয়াল রাখতে হবে। রোগীকে সঠিকভাবে সেবা দেয়া অত্যন্ত মহৎ কর্ম। রোগীকে ভালোবাসলে, আপন ভেবে সেবা দিলে তা পরোকালেও কাজে লাগবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। রোগীকে মানবসেবার ব্রত নিয়ে সেবা দান করতে পারলে বেহেশত লাভের পথ সুগম হয়।

সোমবার ২৪ জুলাই (২০২৩ খ্রী.) রাজধানী মুগদা মেডিক্যাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন চিকিৎসক শিক্ষার্থীদের নবীন বরণ পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য এসব কথা বলেন।

মুগদা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অসামান্য অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১০ শতাংশ চিকিৎসক শহীদ হয়েছেন। করোনা মহামারী মোকাবিলা করতে গিয়ে ১৩০ জন চিকিৎসক জীবন দিয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর সময় চিকিৎসকদের দক্ষতা ও সঠিক ম্যানেজমেন্টের কারণে বিশ্বের উন্নত দেশগুলোর চাইতেও এদেশে মৃত্যু হার কম ছিল।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে নবীন চিকিৎসক শিক্ষার্থীদের ডিসিপ্লিন মেনে চলা, প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনেই সম্পন্ন করা, আত্ম বিশ্বাস অর্জন করা, ভিশন নির্ধারণ করা, অন্যদের প্রতি বিশ্বাস রাখা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com