1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডিকম অনলাইন

  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২, ১১.৫২ এএম
  • ৫৭৫ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪১.৭৪ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৫০ লাখ ২৬ হাজার   টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৮২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫০ লাখ ৯৭  হাজার  টাকা।

অগ্নি সিস্টেমস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫২ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ১০ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, কুইন সাউথ টেক্সটাইল, এডিএন টেলিকম,ড্রাগন সোয়েটার, আমরা নেটওয়ার্কস, ভিএফএস থ্রেড ডাইং ও এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com