1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

হামলাকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যালয়ে হিরো আলম

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ২২৪ Time View

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন হামলার শিকার একতারা প্রতীকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলাকারীদের শনাক্ত করতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।

হিরো আলম বলেন, যারা আমার ওপর হামলা করেছে তাদেরকে শনাক্তের জন্য আমাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আমি শনাক্ত করেছি। আরও চার পাঁচজন আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে গ্রেফতারের নিশ্চয়তা দিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ সময় সংবাদকে জানান, হিরো আলমকে হত্যা চেষ্টায় হওয়া মামলায় এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছে। নজরদারিতে আছে আরও কয়েকজন। আর গ্রেফতারকৃতরা সবাই তেজগাঁও ট্রাক ও বাস স্ট্যান্ডের শ্রমিক।

হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় কারোও ইন্ধন রয়েছে কিনা তা খুঁজে বের করা হবে। যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন বিকাল সাড়ে ৩টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। এ সময় মারধর থেকে বাঁচতে তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com