1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই: সৈয়দ আহমদ শফী আশরাফী

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৪.১৫ পিএম
  • ২২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই। দিনেদুপুরে প্রকাশ্যে শতশত মিডিয়ার উপস্থিতিতে একজন প্রার্থীর উপর হামলা চালিয়েছে সরকার দলীয় কিছু লোক। যা কোন ভাবেই কাম্য নয়। 

এভাবে একের পর এক প্রার্থীর উপর হামলা ও নির্যাতন করা হলে আগামীতে কেউ নির্বাচনে দাঁড়াতে সাহস পাবে না।

আজ ২০ জুলাই (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি) এর মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী উপরোক্ত কথা বলেন। 

তিনি আরো বলেন- আজ সারা দেশে বিরোধী দলের উপর হামলা করা হচ্ছে। হামলা মামলা দিয়ে এই গণজাগরণ কে ঠেকানো যাবে না। খালি মাঠে গোল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। খালি মাঠে গোল দেওয়ার দিন শেষ। সারাদেশে জনগণ জেগে উঠেছে। 

ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- হিরো আলম একজন সহজ সরল মানুষ। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। পাস করা না করা পরের ব্যাপার। কিন্তু নির্বাচনের মাঠে কোন প্রার্থীর গায়ে হাত তোলা চরম অন্যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতি ধিক্কার জানাই এবং অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com