1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন

  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক: সবার গায়ে ওয়ালটনের টি শার্ট। সারিবদ্ধভাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীরা দাঁড়িয়ে সবুজ গালিচায়। তার কিছুক্ষণ আগেই তাদের হাতে গড়ে তোলা মাঠে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা হারিয়েছে আফগানিস্তানকে। জিতেছে টি-টোয়েন্টি সিরিজ।

স্বাভাবিকভাবেই মাঠকর্মীদের চোখে মুখে প্রাপ্তির আনন্দ। তাদের সেই আনন্দকে আরো বাড়িয়ে তুলে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন। মাঠকর্মীদের জন্য একটি টিভি উপহার দেয় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিরাজ গ্রাউন্ডসম্যানদের হাতে তুলে দেন ৩২ ইঞ্চি একটি টিভি।

সেই মুহূর্তটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। ম্যাচ জিতে হাসিখুশি মিরাজ এগিয়ে যান গ্রাউন্ডসম্যানদের দিকে। সঙ্গে ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। গ্রাউন্ডম্যানদের খোঁজ-খবর নিয়ে ওয়ালটনের উপহার তুলে দেন মিরাজ। জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে পাশে পেয়ে গ্রাউন্ডম্যানদেরও চোখেমুখে ছিল হাসির ঝিলিক।

মাঠকর্মীদের হাতে ওয়ালটনের টিভি তুলে দিয়ে মিরাজ বলেন, ‘এই টিভি দিয়ে বাংলাদেশের খেলা দেখবেন। মন থেকে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও জিততে পারি। সেইসঙ্গে বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনও যেন আরো বহুদূর এগিয়ে যায়।’

উপহার পেয়ে গ্রাউন্ডসম্যানদের কাছে মিরাজ অনুভূতি জানতে চাইলে সবাই ‘ওয়ালটন-ওয়ালটন’ বলে সমস্বরে চিৎকার করে আনন্দ করতে থাকে। সিরিজ জয়ের সাথে এই আনন্দ মিলেমিশে এককার হয়ে যায়।

মাঠকর্মীদের জন্য টিভি উপহার দেয়ার কারণ প্রসঙ্গে রবিউল ইসলাম মিলটন বলেন, ক্রিড়াঙ্গনের প্রতি ওয়ালটনের রয়েছে অপরিসীম ভালোবাসা। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্সম্যানদের প্রধানের কাছ থেকে জানতে পারলাম- তাদের থাকার জায়গাতে কোনো টিভি নেই। তাই প্রিয় দল বাংলাদেশের খেলা দেখা এবং বিজয়ের সুন্দর মুহূর্তগুলো থেকে তারা বঞ্চিত হয়। তাদের এই আক্ষেপ দূর করতেই ওয়ালটনের পক্ষ থেকে টিভি উপহার দেয়ার এই উদ্যোগ। আশা করি- এখন থেকে তারা প্রিয় দল বাংলাদেশ ক্রিকেট টিমের অসাধারণ খেলা ও জয়ের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com