1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

ভৈরবে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য মতবিনিময়

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.১১ পিএম
  • ৪০২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬জুলাই)সকাল ১০টায় মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি, ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন ও নতুন শিক্ষাক্রম সম্পর্কে অবহিত করতে ৬ষ্ট, ৭ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সমাবেশ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক তারেক আহমেদ এর সাঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক পর্ষদের সদস্য মোছাদ্দেক আহমদ, মোঃ মামুন মিয়া,নূরে আলম,মহিলা সদস্য নেলুফা বেগম,সাবেক অভিভাক সদস্য নুরুল ইসলাম গোশাই ও মোঃ ফেরদৌস মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাদেক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ ইকবাল হোসেন বলেন, একজন শিক্ষার্থী ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা দেখাশোনা করা হয় বিদ্যালয়ে। কিন্তু বাকি ১৬ ঘন্টা সে বাড়িতে থাকে। বিদ্যালয়ের চেয়ে শিক্ষার্থী বাড়িতে বেশি সময় পাচ্ছে।
সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা – এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে। তাই শিক্ষার্থীকে বাড়িতে পড়ার বিষয়ে প্রত্যেক অভিভাবককে জোরদার চাপ দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com