1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুডস

  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১২.৪১ পিএম
  • ২৭৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। 

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১০.৯০ টাকা বা ৩৪.০৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২০.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ১৭.০১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১৫.২২ শতাংশ, ইয়াকিন পলিমারের ১২.৯৬ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১২.৩৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১১.৪৮ শতাংশ, ওরিয়ন ইসফিউশনের ১০.৭৯ শতাংশ এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com