1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আবুল হোসেনকে বরখাস্ত 

  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১২.২৩ এএম
  • ৪২৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি: অনিয়ম দুর্নীতি, বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করাসহ বিভিন্ন অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ দেয়া এবং সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দিয়েছে স্কুল ম্যানেজিং কমিটি।

বুধবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঐ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা।

প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আবুল হোসেন ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে প্রতারনা, পরামর্শ, আদেশ-নির্দেশ অমান্য, সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র, কর্তব্যে অবহেলা, স্বেচ্ছাচারিতা, নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর্তৃপক্ষের স্বাক্ষর জাল, উদাসীনতাসহ ধৃষ্টতা প্রদর্শন করে আসছেন।

যাহা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী চাকুরীবিধি পরিপন্থি।

এমতাবস্থায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা নং সাধারন ০৪/২০২৩ এ ২১ জুন সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত সাময়িক বরখান্ত করে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের দায়িত্ব দেয়া হয়েছে।

সেই সাথে এহেন কর্মকান্ডের জন্য আবুল হোসেনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা। পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবরে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়। এ সংক্রান্ত কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের পাঠানো হয়েছে।

সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা। এছাড়াও তাকে সাময়িক বরখাস্ত করার সভাপতির কোন এখতিয়ার নেই বলে তিনি দাবী করেন। 

এবিষয়ে কথা হলে আমঝোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাক্ষরিত পত্র পেয়ে প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়ের নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমঝোল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এমজি মোস্তফা বলেন, বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতিসহ সুনির্দিষ্ট কিছু অপরাধের কারণে সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ম্যানেজিং কমিটি। এবিষয়ে তার লিখিত জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com