1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

এসআইবিএল’র লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৬.০৯ পিএম
  • ২৯২ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে এজিএমটি অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সভায় ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুর রহমান, পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় উপস্থিত ছিলেন।

ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডারগণ ব্যাংকের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মোঃ নাজমুল আহসান, এফসিএস।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বলেন, বিশ্বব্যাপী নানাবিধ সংকটের মধ্যেও ব্যাংকের উন্নয়নের ধারা এবং ব্যবসায়িক সূচকে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের অগ্রগতির বিভিন্ন সূচক উপস্থাপন করেন। তিনি ব্যাংকের যেসব নতুন সেবাপণ্য রয়েছে সেগুলো সম্পর্কে শেয়ারহোল্ডারদের সামনে বিস্তারিত তুলে ধরেন এবং বলেন, এসব সেবাপণ্য ইতিমধ্যে গ্রাহকবৃন্দের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি ব্যাংকের উপর আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com