1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উৎপাদন ক্ষমতা বাড়াবে নাভানা ফার্মা

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০.৪৫ এএম
  • ২৫৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিওর প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে বরাদ্দ অর্থ কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

রোববার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৬তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৩ কোটি ২৪ লাখ টাকা নতুন জেনারেল প্রোডাকশন বিল্ডিং নির্মাণে ব্যয় করার কথা। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ ওই ভবন নির্মাণ না করে কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে এসভিপিও ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে; জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৪ কোটি ৬৮ লাখ টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৫ কোটি ৪৪ লাখ টাকা।

এর বাইরে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে পিডি ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে।

আইপিওর অর্থে ভবন নির্মাণ না করার যুক্তি হিসেবে বলা হয়েছে, কোম্পানির বিভিন্ন ওষুধের চাহিদা দ্রুত বাড়ছে। ভবন নির্মাণের পর ওষুধ উৎপাদনে যেতে বেশ সময় লাগবে। এই বাস্তবতায় নতুন ভবন নির্মাণ  না করে বিদ্যমান ফ্যাসিলিটিজগুলো সম্প্রসারণ লাভজনক হবে।

আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন সংক্রান্ত এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন। তাই তাদের মতামত জানতে আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিষয়টি উপস্থাপন করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলেও আলোচিত সিদ্ধান্ত কার্যকরে বিএসইসির অনুমতি প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com