1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্মে লেনদেন করতে জেডএজির সাথে শেলটেকের চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১১.২৩ পিএম
  • ৬৯৪ Time View

নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্মে লেনদেন করতে যাচ্ছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। এ লক্ষ্যে ইউএই ভিত্তিক আইটি প্রতিষ্ঠান জেডএজি ট্রেডার পিএলসি এর সাথে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের একটি চুক্তি হয়েছে।

চুক্তির শর্ত অনুসারে, শেলটেক ব্রোকারেজ লিমিটেডের গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে জেডএজি ট্রেডার, শেলটেক ব্রোকারেজ লিমিটেডকে অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে।

জেডএজি ট্রেডার পিএলসি বর্তমানে এক মিলিয়নেরও বেশি ক্লায়েন্টসহ সারা বিশ্বে পরিসেবা দিচ্ছে। চুক্তিকৃত ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সিস্টেমটি এর ব্যবহার সুবিধা এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য সর্বত্র সমাদৃত।

অপরদিকে শেলটেক ব্রোকারেজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে একটি। শেয়ারবাজারে স্বল্প সময়ে শেলটেক ব্রোকারেজ হাজার হাজার গ্রাহক ও নিয়ন্ত্রকদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পক্ষ থেকে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈন উদ্দিন, সিইও মেসবাহ উদ্দিন খান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএজি ট্রেডার এর পক্ষ থেকে লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ ওয়াহিদ, প্রধান বিপণন কর্মকর্তা আনিসুর রহমান খান এবং জেডএজি ট্রেডার পিএলসি (ZAGTrader PLC) এর অন্যান্য স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com