1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৯.৪২ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ পুনর্মিলনী -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল  ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ( ২ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী আয়োজিত ঈদ পুনর্মিলনীতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ঈদ-উল- আযহা হলো আত্মত্যাগের ঈদ। কিভাবে অন্যের উপকারে নিজেকে ত্যাগ করতে হয় তা শেখায় এই পবিত্র ঈদ-উল-আযহা। আমরা যার যার দায়িত্ব ঠিক মতো পালন করব।

তিনি বলেন, জাতির জনকের নামের এই বিশ্ববিদ্যালয় হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্বসহকারে দেখেন। তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে এগিয়ে নিতে আমাদেরকে নিজেকে উজাড় করে দিতে হবে।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, বাংলাদেশে মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলি টানেলের মতো বড় বড় প্রকল্প  বায়স্তবায়িত করায় মাধ্যমে এটা প্রমাণিত সত্য যে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে বাংলাদেশ বিশ্বে অবশ্যই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com