1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

বুড়িমারী স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি শুরু

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৪.৪৯ পিএম
  • ২৮৮ Time View

টানা পাঁচ দিন পবিত্র ঈদুল আজহার ছুটির পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে ৫ দিনের আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।

ছায়েদুজ্জামান ছায়েদ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরবর্তী সপ্তাহের শনিবার (১ জুলাই) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সে হিসাবে রোববার থেকে পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল থেকে দুই দেশের পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুরহাসান কবির বলেন, ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা চালু ছিল। কোনো রকম যাত্রী ভোগান্তি এড়াতে সব প্রস্ততি নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com