1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তাপজনিত কারণে মেক্সিকোয় ১০০ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২৭৩ Time View

মেক্সিকোয় গত দুই সপ্তাহে তাপজনিত কারণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের (১২২ ফারেনহাইট) ঘরে পৌঁছেছে।

জুন মাসে তিন সপ্তাহব্যাপী রেকর্ড দাবদাহে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রিডে ব্যাপক চাপ পড়েছে। যার ফলে কর্তৃপক্ষ কিছু এলাকায় ক্লাস স্থগিত করতে বাধ্য করেছে।

মন্ত্রণালয় জানায়, তাপজনিত কারণে মারা যাওয়াদের দুই-তৃতীয়াংশের মৃত্যু হয়েছে ১৮-২৪ জুনের মধ্যে, বাকিদের মৃত্যু হয়েছে তার আগের সপ্তাহগুলোতে। যেখানে গত বছরের একই সময়ে তাপজনিত কারণে মাত্র একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল।

এবছর প্রায় সব মৃত্যুই হিট স্ট্রোকের জন্য দায়ী ছিল, যার মধ্যে অল্প কিছু ছিল পানিশূন্যতা। প্রায় ৬৪ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসের সীমান্তবর্তী উত্তরের রাজ্য নিউভো লিওনে। বাকিদের বেশিরভাগের মৃত্যু হয়েছে উপসাগরীয় উপকূলের প্রতিবেশী তামাউলিপাস এবং ভেরাক্রুজে।

তবে, মেক্সিকোর উত্তরের কিছু শহরে এখনও উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে। সোনোরা রাজ্যের অ্যাকোনচি শহরে গত বুধবার ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ফারেনহাইট) তাপমাত্রা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com