1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম পরিবারকে বাস্তুচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৪.৩০ পিএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ জুন ২০২৩ মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটি হল রুম সেগুনবাগিচায় জাতির শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা সংগ্রামে সম্মুখ যুদ্ধে শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম পরিবারকে বাস্তুচ্যুত করার প্রতিবাদে উচ্ছেদকৃত বাড়ি ফেরৎ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের বড় ছেলে মোঃ আলাউদ্দিন এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম এর পুত্রবধূ বীর প্রতীক আব্দুল মালেক বাঘার কন্যা উম্মে জোহরা মৌসুমী।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম এর বড় ছেলে মোঃ আলাউদ্দিন, পুত্রবধূ তসলিম আফরিন (বড়), বীর প্রতীক আব্দুল মালেক বাঘার বড় মেয়ে শিল্পী নাবালিকা চার নাতনিসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, প্রজন্ম-৭১ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দীন আব্বাস, এমটিভি ইউএসএ কান্ট্রি ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. দিপু সিদ্দিকী।

লিখিত বক্তব্যে শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম পরিবার তাদের উচ্ছেদকৃত ১ নর্থব্রুক হল রোড, সূত্রাপুর থানা ঢাকার বাড়িটি ফেরৎ পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ শেষ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com