1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

ঈদের আগে ঝুঁকিভাতা পেয়ে সকল কর্মচারীদের মাঝে আনন্দ উল্লাস

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৬.০৫ পিএম
  • ২২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহার পূর্বে ঝুঁকিভাতা পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই ঝুঁকিভাতা প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রথমবারের মতো ঝুঁকিভাতা চালু করেছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও তাঁরা ঝুঁকিভাতা পেয়েছিলেন। ঝুঁকিভাতা পেয়ে নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের মাঝে বইছে আনন্দ উল্লাস।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঝুঁকিভাতা পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। একই সাথে তাঁরা মাননীয় উপাচার্য মহোদয় ও তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। একই সাথে ঝুঁকিভাতা প্রাপ্ত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর গতিশীল ও বহুমাত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে উৎসাহের সাথে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন।

নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু করায় দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। এর আগে বিগত কয়েকটি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আসলেও তা শুধু আশ্বাসের মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় ২০২১ সালের ২৯ মার্চ দায়িত্বভার গ্রহণ করার পর অনেক কিছুই বাস্তবায়ন করেছেন যা এর আগের কোনো উপাচার্য মহোদয় করেননি। নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু করা একটি অনন্য ও অসাধারণ উদ্যোগ। যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সবসময় স্মরণে রাখবেন।   

সম্পাদনা: সহযোগী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com