1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে ২০২৩ বা বিশ্ব শ্বেতী রোগ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৫ জুন ২০২৩ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিপূর্বক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ভিটিলিগো বা শ্বেতী নিয়ে সমাজে নানা কুসংস্কার আছে। ত্বকের এই সাদা দাগের সঙ্গে কুষ্ঠর কোনো সম্পর্ক নাই। তারপরও যে মানুষটি এই রোগে আক্রান্ত হয়, তিনি মানসিকভাবে কিছুটা হলেও ভেঙে পড়েন। একারণেই শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। সাথে সাথে একথাও মনে রাখতে হবে, শ্বেতী রোগ ছোঁয়াছে নয়। এ ধরণের রোগীর সাথে সমাজিকভাবে চলাফেরা করতেও কোনো সমস্যা নাই। ভিটিলিগো বা শ্বেতী রোগ নিয়ে অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।  

এসময় চর্মরোগ বিশেষজ্ঞরা জানান, ত্বকের স্বাভাবিক রংয়ের ভারসাম্য রক্ষা করে মেলানিন। মেলানোসাইট কোষে এটা থাকে। এই মেলানিনের ভারসাম্য ব্যাহত হলেই ত্বকে শ্বেতী দেখা যায়। এই রোগে কেউ আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দেরী না করে চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া উচিত উচিত।

র‌্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান জায়গীরদার, অধ্যাপক ডা. আবিদা সুলতানা, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী, এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোঃ মোস্তাক মাহমুদ প্রমুখসহ চর্ম ও যৌন রোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীরাও দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com