1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

আজমিরীগঞ্জ সাড়ে তিন বছর ভাতা পাননি গ্রাম পুলিশের ৪১ সদস্য

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫.০৩ পিএম
  • ২১০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশের ৪১ জন সদস্য প্রায় সাড়ে তিন বছর ধরে রাজস্ব খাত অংশের বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন জানা যায়, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে দফাদার ৭ হাজার ও মহল্লাদাররা ৬ হাজার ৫০০ টাকা করে মাসিক ভাতা পাওয়ার কথা। তাঁদের মোট ভাতার অর্ধেক সরকারিভাবে ও বাকী অর্ধেক পেয়ে থাকেন ইউনিয়ন পরিষদের (ইউপি) রাজস্ব খাত থেকে।

কিন্তু আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ৪ জন দফাদার ও ৩৭ জন মহল্লাদার সরকারি অংশের অর্ধেক ভাতা নিয়মিত পেলেও ৪১ মাস ধরে পাচ্ছেন না ইউপির রাজস্ব খাত অংশের ভাতা। গ্রাম পুলিশের সদস্য সুভাষ সুত্রধর বলেন, দীর্ঘদিন ধরে বেতনের অর্ধেক অংশ না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছি। মাঝে মধ্যে পরিবারের চাহিদা মেটাতে গিয়ে মানুষের সামনে হাত পাততে হচ্ছে।

গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুবীর সরকার বলেন, ইউপিসহ গ্রাম-মহল্লায় দিনরাত কষ্ট করে দায়িত্ব পালন করছি। সরকারি অংশের বেতনের টাকা পেলেও ইউপি অংশের টাকা ৪১ মাস ধরে না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছি। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক খোয়াইকে বলেন, আমাদের এলাকায় ভূমির মূল্য কম থাকায় রাজস্ব খাত থেকে তেমন একটা আয় হয় না তাই তাঁদের বেতন বকেয়া রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com