1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

খাস জমি বন্দোবস্তের দাবিতে উত্তর চর শাহজালাল ভূমিহীন পরিবার কর্তৃক পটুয়াখালী জেলা প্রশাসককে স্মারকলিপি

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ৮.৩৯ পিএম
  • ৩৩৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ খাস জমি বন্দোবস্তের  দাবিতে ও ভুয়া বন্দোবস্ত বাতিলের  দাবিতে উত্তর চর শাহজালাল ভূমিহীন পরিবারের দশমিনা উপজেলায় সমাবেশ ও পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ অনুষ্ঠিত।

আজ ২১ জুন ২০২৩ বেলা ১১ টায় দশমিনা উপজেলা কার্যালয়ের সামনে উত্তর চর শাহজালাল ভূমিহীন পরিবারের আয়োজনে  বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার সহযোগিতায় দশমিনা উপজেলায় ৭ নং চর বোরহান ইউনিয়নের ৯ নং ওয়ার্ড   উত্তর চরশাহজালাল মৌজার কয়েক শত  ভূমিহীন নারী-পুরুষ ট্রলার যোগে এসে দশমিনা উপজেলায়  সমাবেশ করে। সমাবেশ হতে একটি দাবিসংবলিত স্মারকলিপি দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীসহ ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও প্রেরণ করা হয়।

উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে ভূমিহীন নেতা মকবুল হোসেন এর  পরিচালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ান, প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক  জায়েদ ইকবাল খান,সহ সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, বরিশাল জেলা কমিটির সভাপতি শুক্কুর আহমেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব বর্মন সিংহ, বাংলাদেশ কিষাণী সভার বরিশাল জেলার নেত্রী নাহার পারভীন রুনু, শাহিনুর  আক্তার, আরো বক্তব্য রাখেন উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আঃবারেক সর্দার,আঃ খালেক সর্দার,মোখলেস উদ্দিন, খোকন মুন্সী, আঃরশিদ তালুকদার,ছোহরাব হোসেন হাওলাদার,ভূমিহীন নেত্রী মনুজা বেগম,বিউটি বেগম, কুলসুম বেগম প্রমূখ।

সমাবেশ শেষে একটি মিছিল দশমিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ হতে বক্তারা অবিলম্বে উত্তর চরশাহজালালে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় সৃজিত ভুয়া বন্দোবস্ত বাতিল ও চরে অবস্থানরত- বসবাসরত প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত প্রদানের দাবী জানান। বক্তব্যে তাঁরা আশা ব্যক্ত করেন; ভুয়া বন্দোবস্তের কারনে যে সংকট তৈরী হয়েছে তা সমাধানপূর্বক জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উত্তর চরশাহজালালে শান্তি ও শৃংখলা বজায় রাখায় সদয় ভূমিকা রাখবেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশন সভাপতি কমরেড বদরুল আলম তাঁর বক্তব্যে বলেন, দেশে ৫০ লক্ষ একরের অধিক খাসজমি রয়েছে। এ খাসজমিতে ভূমিহীনদের অধিকার সুরক্ষায় সমগ্র দেশে কৃষি খাসজমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, ভূমি মানুষের জীবন-জীবিকার উৎস। মানুষের খাদ্য সার্বভৌমত্বের নিশ্চয়তা দেয়। সুতরাং ভূমি নিয়ে কোন ধরনের দুর্নীতি ও কারসাজি বরদাস্ত করা হবে না। সারা দেশে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সকল ধরনের ভূমি সংক্রান্ত অনিয়ম রুখে দাঁড়াতে হবে। তিনি দেশীব্যাপী খাদ্য সার্বভৌমত্বের দাবীতে জোরদার ভূমি আন্দোলন গড়ে তোলার আহবানও জানান।

স্মারকলিপিতে উল্লেখিত দাবীঃ
১)উত্তর চর শাহজালালে খাসজমি ভূয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
২)৩১ বছর যাবৎ  চরে বসবাসরত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com