1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

স্মার্ট ফারমার্স কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক

  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩, ৬.১৭ পিএম
  • ২১৮ Time View

সারাদেশের কৃষকদের জন্য সহজ ও স্মার্ট ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ‘স্মার্ট ফারমার্স কার্ড’চালু করেছে। এটিই কৃষকদের জন্য প্রথম কোন স্মার্ট কার্ড। শুরুতে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সদস্যদের দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষকরাও এর সুবিধা পাবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বৃহস্পতিবার (২১ জুন ২৩) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিসা ব্র্যান্ডের এই স্মার্ট ফারমার্স কার্ড উদ্বোধন করেন।

এই উদ্যোগের বিষয়ে ব্র্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক সূচনালগ্ন থেকেই তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এসএমই অর্থায়নের ওপর বিশেষ জোর দিয়ে আসছে। এই স্মার্ট কার্ড উদ্যোগটি মূলত ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ব্যক্তিদের ব্যাংকিং চ্যানেলের আওতায় আনা সহজলভ্য হবে। এরসাথে সামাজিক প্রভাব সৃষ্টির রূপকল্পটি পূরণ করার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে।”

এসএমই-ব্যবসায়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক তৃণমূল উদ্যোক্তাদের চলমান ব্যাংকিং সেবার আওতায় আনার চেষ্টা করে আসছে। ব্যাংকের প্রচেষ্টার অংশ হিসেবে ক্ষুদ্র পর্যায়ের কৃষক ও খামারিদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণে কাজ করে ব্র্যাক ব্যাংক। বৃহৎ কৃষক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক স্মার্ট ফারমার্স ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করছে। এই কৃষক জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।

স্মার্ট ফারমার্স কার্ড ক্যাশলেস পরিবেশে সুবিধাজনক এবং সহজলভ্য আর্থিক সেবা প্রদান করবে, যা সরকার এবং বাংলাদেশ ব্যাংকের রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ।

কৃষকদের লেনদেনের অতীত বিবরণের ওপর ভিত্তি করে ব্র্যাক ব্যাংক কৃষকদের লেনদেন-ভিত্তিক ঋণ সুবিধাও প্রদান করবে। যা প্রান্তিক কৃষকদের ভবিষ্যতে অর্থায়ন সুবিধা পাওয়ার লক্ষ্যে নিজেদের ঋণপ্রাপ্তি-যোগ্যতা তৈরি করতে সাহায্য করবে।

এভাবে যোগ্য কৃষকরা ফারমার্স ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো, কৃষক ও গবাদিপশু খামারিদের চলমান ব্যাংকিং চ্যানেলে একীভূত করে তাদের ক্ষমতায়ন করা।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি এই স্মার্ট কার্ডগুলো আরও বেশি মানুষকে বাণিজ্যিকভাবে গবাদিপশু পালন শুরু করতে উৎসাহিত করবে এবং দেশের গবাদিপশু পালন খাতকে ত্বরান্বিত করবে। এটি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে অনুঘটক হিসেবে কাজ করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই উদ্যোগটি দেশের কৃষি খাতকে আরও প্রাণবন্ত এবং উজ্জীবিত করতে সাহায্য করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ; বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ; ব্র্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন; ব্র্যাংক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ইমরান হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com