1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

এসবিএসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ২৯৮ Time View

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) কোম্পানির প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুয়াল প্লাটফর্মে এজিএমটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২২ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এতে সভাপতিত্ব কোম্পানির চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা করেন। সভায় পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এফসিএ।  এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান, ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম), ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, হাফিজুর রহমান বাবু, আনোয়ার হোসেন, মোহাম্মাদ নাওয়াজ, মোসা. নাসিমা বেগম, মো. শেখ সাইদুজ্জামান, মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মোঃ এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএসহ শেয়ারহোল্ডাররা।

সভায় চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনো মহামারীর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ব্যবসা-বাণিজ্যের মন্দাভাব ব্যাংকিং খাতকে  চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উদ্ভুত পরিস্থিতির মধ্যেও এসবিএসি ব্যাংক আধুনিক চিন্তাধারায় সুন্দরভাবে এগিয়ে চলছে। ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠিত থাকায় সকল আর্থিক সূচক ইতিবাচক ধারায় রয়েছে; এ জন্য তিনি দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ব্যাংকে জনগণের আমানত গচ্ছিত থাকে, সে আমানতের পাহারাদার হিসেবে পর্ষদ নিকনির্দেশনা প্রদান করছে। দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা পরিচালিত হবো।

তিনি জানান, ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা জনগণের কাছ থেকে অর্থ নিয়ে দেশের উন্নয়নে অংশীদারির ভূমিকা পালন করে। সুতরাং গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। একইসঙ্গে তিনি ব্যাংকের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আরও বেশি প্রদানের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com