শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

নাদিম হত্যার প্রতিবাদে বিএফইউজের ও ডিইউজের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কারেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করে বিএফইউজে ও ডিইউজে। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী, বর্তমান সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক খুরশীদ আলম, সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, বর্তমান সহ সভাপতি রফিক মোহাম্মদ, রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, কোষাধাক্ষ্য খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসেন, তালুকদার রুমি, ফখরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, দফতর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, কার্যনির্বহী সদস্য এইচ এম আল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS