1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেন শেষ

  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ১০.০১ পিএম
  • ২১২ Time View

বিদায়ী সপ্তাহে (১১ জুন-১৫ জুন)) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে দেড় হাজার কোটি টাকার বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩২৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৭৮৪ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫ লাখ ০৮ হাজার ৪৫৯ টাকার বা ২৮ দশমিক ৯৩ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ৩৫২ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএসই এস’ সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির। আর ১৪১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com