1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ন্যাশনাল হাউজিং’র ১৫% নগদ লভ্যাংশ প্রদান

  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ৩৩২ Time View

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা রবিবার (১১ জুন) দুপুর ১২.০০টায় অন লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে । কোম্পানী তাদের ২০২২ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী মোঃ সরোয়ার কামাল, এফসিএস। কোম্পানীর উত্তোরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

এছাড়াও শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর নাম পরিবর্তন করে নতুন নাম – ”ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি” এবং কোম্পানীর প্রচলিত ব্যবসার পাশাপাশি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যবসার অনুমোদন করেছেন ।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০২২ইং পর্যন্ত ২,২৬৯.৮৩ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানী ২৬৩.১৪ মিলিয়ন টাকা কর-পরবর্তী মুনাফা আয় করেছে, শেয়ার প্রতি আয় ২.২৫ টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৯.৪০ টাকা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com