1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

আয় বাড়াতে হলরুম ভাড়া দিবে ডিএসই!

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ৯.৫৩ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব ভবনের মাল্টি-পারপাস হল রুম ভাড়া দিতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই)। সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নিজস্ব ভবনের ১২ তলায় অবস্থিত এ হল রুমটি ভাড়া দেয়ার জন্যে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচার করছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, ১৭ হাজার ১০২ বর্গফুটের পিলারবিহীন এই হল রুমটির ধারণ ক্ষমতা গোল টেবিল সেটাপে ৩০০ জন এবং থিয়েটার সেটাপে ৬০০ জন। এছাড়াও এই হলটির জন্য ৭ হাজার ২১০ বর্গফুটের প্রি-ফাংশন এরিয়া রয়েছে।

রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, গ্রিন রুম এবং শিল্পীদের জন্য আলাদা আর্টিস্ট রুমের সুবিধা। দুটো এলইডি স্ক্রিন এবং ব্যাকড্রপ ব্যনারের সুবিধাও থাকছে হলরুমটিতে।

ধারণা করা হচ্ছে অতিরিক্ত আয়ের জোগান দিতেই প্রতিষ্ঠানটি তাদের মাল্টি-পারপাস হল রুমটি ভাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে হল রুমটি শুধু কর্পোরেট প্রোগ্রামের জন্যেই ভাড়া দেয়া হবে বলে জানিয়েছে ডিএসই।

সপ্তাহের সকল কার্যদিবসগুলোতে একদিনের জন্য ডিএসইর এই মাল্টি-পারপাস হল রুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং সাপ্তাহিক ছুটির দিনে এই হলরুমটি ভাড়া নিতে হলে গুনতে হবে ২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com