1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

৯ কোটি টাকার তহবিল পাচ্ছে শেলটেক ব্রোকারেজ

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩, ৯.৫৯ পিএম
  • ২৯২ Time View

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ শেলটেক ব্রোকারেজ লিমিটেড আবর্তনশীল ভিত্তিতে পুন:বিনিয়োগযোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ৯ কোটি টাকার ঋণ-সুবিধা নিচ্ছে।

এ লক্ষ্যে আজ বুধবার (৭ জুন) ওই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাথে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর মতিঝিলে অবস্থিত আইসিবি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে ওই চুক্তি হয়েছে।

শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মোঃ মঈন উদ্দিন এবং আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক রাজী উদ্দিন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ, টি, এম, আহমেদুর রহমান, আইসিবি কর্মকর্তা সমিতির সভাপতি ও ট্রাস্টি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিকুল আনাম, লিগ্যাল এফেয়ার্স ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফারুক আলম, ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোক্তার হোসেন, শেলটেক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন খান এবং বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট, আইসিবি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com