বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

ভৈরবে শিক্ষা প্রতিষ্ঠান তাদের পারফর্মেন্স এর ভিত্তিতে ৫লাখ টাকা আর্থিক অনুদান পাবে

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৬২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ফলাফল এবং শিক্ষা পদ্ধতির কার্যকারিতা উন্নত করার লক্ষে পারফর্মেন্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি  ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম এর আওয়াতায় প্রতিষ্টান প্রধান ও SMC/MMC/GB এর সভাপতি সহ উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার (০১জুন) সকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম ওবায়দা আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের অবঃ অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম। উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর। উপজেলা যুবলীগের আহবায়ক ও শম্ভুপুর নেছারিয়া মাদ্রাসা সভাপতি অলিউল ইসলাম অলি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ ইকবাল হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয় সভাপতি ফজলুল কবির, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও শ্রীনগর উচ্চ বিদ্যালয় সভাপতি এড.আবুল বাশার, আগানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ সভাপতি সাইফুল ইসলাম সমুন,সহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক,ম্যানজিং কমিটির সভাপতি বৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্টানে ভৈরব উপজেলা একাডেমি সুপার ভাইজার স্বপ্না বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে সাদিকুর রহমান সবুজ বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষার্থীদের বিভিন্ন পারফর্মেন্স এর ভিত্তিতে প্রনোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।

আরো বলেন এবছর সারাদেশের ৫হাজার শিক্ষা প্রতিষ্ঠান পারফরম্যান্স বেজড গ্র‍্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ৫ লাখ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছে। যা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা দানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS