1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

নির্বাচন কমিশনের বরাদ্দ বেড়েছে ৭০ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬.০৫ পিএম
  • ২৯৭ Time View

নতুন অর্থবছরে (২০২৩-২৪) নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বেড়েছে ৭০ শতাংশ। এই বাজেটের বড় অংশ ব্যয় করা হবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করার সময় এ কথা বলেন।

চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট অনুযায়ী, ইসির বরাদ্দ রয়েছে এক হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে তা ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা করা হয়েছে।

ইসির বরাদ্দের প্রধান প্রধান খাতের মধ্যে রয়েছে— দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, ৬টি সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভার সাধারণ নির্বাচন ৯টি, উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন ৪৫৪টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১০০টি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন অনুষ্ঠান সম্পাদন, কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম গ্রহণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি সিস্টেমের (সিএমএস, বিভিআএস,এএফআইএস, স্মার্ট কার্ড প্রিন্টিং সফটওয়্যার) অডিট (আইএসও /সমপর্যায়ের) ও ডকুমেন্টশন, প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসেই নিবন্ধনকরণ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন, বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈরে ডিআরএস (ডিজাস্টার রিকভারি সিস্টেম) স্থাপন, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com