1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ৬.১২ পিএম
  • ২৬৯ Time View

বেসরকারি ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ স্টক লভ্যাংশ।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে বুধবার(৩১মে) ব্যাংকটির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ অনুমোদন দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিচালকদের মধ্যে আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। কোম্পানি সেক্রেটারি এম মাহবুবুর রহমান, এফসিএস সভাটি পরিচালনা করেন।

এজিএমে জানানো হয়, ২০২২ সালে সামষ্টিকভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা ৩২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৬১২ কোটি টাকায় উন্নিত হয়েছে, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এককভাবে ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০ শতাংশ বেশি। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার কোটি টাকায় উন্নিত করার অনুমোদন দেন।

এসময় ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বৈশ্বিক রাজনৈতিক ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, মহামারী পরবর্তী প্রভাব এবং আর্থিক খাতে চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের অসামান্য আর্থিক কর্মক্ষমতা তুলে ধরেন।

তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থার কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে। গ্রাহক আমানত এবং ঋণ এবং অগ্রিমের লক্ষ্যণীয় প্রবৃদ্ধি ছিল ২০২২ সালের প্রধান সাফল্য। সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ারহোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৩ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com