1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

সিপিবির সভাপতি শাহ আলম সম্পাদক প্রিন্স

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৪৩ পিএম
  • ৭৩০ Time View

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি হিসেবে মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে রুহিন হোসেন প্রিন্স নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবির নতুন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। শুক্রবার দুপুরে সিপিবির দ্বাদশ কংগ্রেস উত্তর কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় তাদের নির্বাচিত করা হয়।

রুহিন হোসেন প্রিন্স জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির দ্বাদশ কংগ্রেস উত্তর কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় মোহাম্মদ শাহ আলমকে সভাপতি, তাকে সাধারণ সম্পাদক ও মিহির ঘোষকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এ স্লোগানে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। নিয়মানুযায়ী এর দুয়েকদিনের মধ্যেই নবনির্বাচিতদের বৈঠকের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করার কথা ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি চারদিনের কংগ্রেসে শেষ হওয়ার পর ১ মার্চ সকালে সিপিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নবনির্বাচিত কমিটির সদস্যরা বৈঠক করবেন। ওই বৈঠকেই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। পার্টির বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে একই পদে থাকতে পারেননি।

পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন—শামছুজ্জামান সেলিম, এ এন রাশেদা এবং শাহীন রহমান। এছাড়া পদাধিকার বলে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com