1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি

যুদ্ধে ৯১৬৬ রুশ সেনা নিহত, ২৫১ ট্যাংক ধ্বংস: ইউক্রেন

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৪.২৭ পিএম
  • ৪৬১ Time View

সামরিক অভিযান শুরুর পর ৯ হাজার ১৬৬ জনের মতো রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ৯ দিনে রাশিয়ার ২৫১টি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ দিনে রাশিয়ার ৯৩৯টি সাঁজোয়া যান, ১০৫টি আর্টিলারি সিস্টেম, ৫০টি এমএলআরএস, ১৮টি বিমানবিধ্বংসী ওয়ারফেয়ার সিস্টেম, ৩৩টি বিমান, ৩৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

এর বাইরে রাশিয়ার ৪০৪টি যানবাহন/মোটরযান, দুটি লাইট স্পিডবোট, ৬০টি জ্বালানি ট্যাংক, তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্টে আরও উল্লেখ করা হয়, রাশিয়ার ক্ষয়ক্ষতির ডেটা আপডেট করা হচ্ছে। যুদ্ধের তীব্রতার কারণে হিসাব নিরূপণ বেশ জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে ৯ দিন ধরে সামরিক অভিযানে আছেন রুশ সেনারা। অভিযানের অষ্টম দিন ইউক্রেনের খেরসন শহর দখলে নেয় রাশিয়ার বাহিনী।

নবম দিনে ইউক্রেনের জাপোরিঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করে কিয়েভ। বিদ্যুৎকেন্দ্রে ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছে ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com